November 8, 2026, 12:19 pm
শিরোনাম:
দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, সিসিটিভিতে শনাক্তের পর ছাত্রদলের হাতে আটক জাসদ ছাত্রলীগ নেতা নতুন বেতন কাঠামো আর জানা হলো না, জামশেদের মৃত্যুতে পরিবার পেল প্রধানমন্ত্রীর ৩ লাখ টাকা গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের

দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, সিসিটিভিতে শনাক্তের পর ছাত্রদলের হাতে আটক জাসদ ছাত্রলীগ নেতা

Reporter Name

তারাগঞ্জ,রংপুর প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে দেয়ালে ‘জয় বাংলা’, ‘নেত্রী আসবে, শেখ হাসিনা আসবে’—এমন স্লোগান লেখার অভিযোগে জাসদ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত অন্যদের পরিচয় সিসিটিভি ফুটেজে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা পলাতক রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার নতুন চৌপথি বাসস্ট্যান্ড এলাকা থেকে সুধীর চন্দ্র রায় (২১) নামের ওই নেতাকে আটক করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলা জাসদ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার কুর্শা ইউনিয়নের শেখেরচক গ্রামের শ্যামা কান্ত রায় ওরফে সুকারুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর গভীর রাতে জাসদ ছাত্রলীগের ওই নেতা এবং আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিলে তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’, ‘নেত্রী আসবে, শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান লেখেন বলে অভিযোগ ওঠে। পরে উপজেলা পরিষদ চত্বরের সিসিটিভি ফুটেজে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত অন্যরা এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এদিকে সুধীর চন্দ্র রায় আটকের পর তাকে জাসদ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন বলেন, শনিবার রাতে তাকে তারাগঞ্জ চৌপথি এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বদরগঞ্জ থানার পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা