November 7, 2026, 11:28 am
শিরোনাম:
গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো

Reporter Name

 গ্রাম পুলিশের বেতন ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা, প্রধানের ৮ হাজার থেকে ১১ হাজার; সঙ্গে মোবাইল বিল ও বাড়তি ভাতা।

নিজস্ব প্রতিবেদক:গ্রাম পুলিশের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। গ্রাম পুলিশের সাধারণ সদস্য থেকে শুরু করে প্রধানদের বেতন বৃদ্ধি, মোবাইল বিল, অবসর ভাতা ও যাতায়াত ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত শনিবার (৭ নভেম্বর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পদবি পরিবর্তন নয়, গ্রাম পুলিশের আর্থিক সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে। আগে একজন গ্রাম পুলিশের মাসিক বেতন ছিল ৭ হাজার টাকা। তা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেওয়া হবে। পাশাপাশি বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতাও।

সরকারের এ সিদ্ধান্তে গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় প্রশাসনের সহায়ক হিসেবে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে স্বস্তি ও সন্তোষ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে সীমিত বেতনে দায়িত্ব পালন করে আসা গ্রাম পুলিশ সদস্যদের জন্য সরকারের এই ঘোষণা আর্থিক নিরাপত্তা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা