November 6, 2026, 10:25 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন রংপুরের তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় তারাগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে মডেল প্রেসক্লাব, তারাগঞ্জ, রংপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা।এ পেশার মূল শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠতা। সাংবাদিকদের উচিত তথ্য যাচাই-বাছাই করে সঠিক সংবাদ পাঠকদের উপহার দেওয়া। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের অন্যায়, অবিচার, দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লেখনীর মাধ্যমে ভূমিকা রাখতে হবে।

প্রেসক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, ‘একতাই বল’।সংগঠনের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে পেশাগত দায়িত্ব পালনে অনেক সুবিধা হবে। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করার আহ্বান জানান তাঁরা।

মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রহমত মন্ডল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান (শিপু), এমপি প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশেদ খান মেনন,তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।

ব্যবসায়ীদের মধ্যে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ একরামুল হক ও মোঃ জোবায়ের হাসান (অভি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাবুল হোসাইন এবং তারাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমত মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা।

এ সময় মডেল প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। পরে সভাপতি মোঃ নাজিম ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা