November 5, 2026, 9:46 am
শিরোনাম:
পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব তারাগঞ্জে একমাত্র জিপিএ-৫ পেয়েছে মন্দ্রিরা রানী মেয়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন সাংবাদিক সুয়েজ তারাগঞ্জে জাতীয় যুবদিবস উদযাপন সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল পর্যন্ত দাবিবিহীন দলিল ধ্বংসের উদ্যোগ, সংগ্রহে সময় এক মাস

তারাগঞ্জের হাড়িয়ারকুঠিতে ডিবি ও কিউআরটির অভিযান: ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

Reporter Name

শফিউল মন্ডল,রংপুর:রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুইক রেসপন্স টিমের (কিউআরটি) তৎপরতায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার আরেকটি উদাহরণ।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দারপাড়া এলাকার ‘বাবার দোয়া’ হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) ভূষন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি পুলিশ ও কিউআরটির একটি দল অভিযান পরিচালনা করে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পারঘাট সর্দারপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. আকবর হোসেন (৩৮) ও মো. মাসুদ (৪৭)। অপর দুজন হলেন রংপুর কোতোয়ালি থানার ঈশ্বরপুর জোলাপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. ফারুক (৩০) এবং মৃত তোফাজ্জল হোসেন ভোলার ছেলে মো. জরেজ ওরফে ভুট্টু (৫৬)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে আকবর হোসেনের কাছ থেকে ৪০ পিস, মাসুদের কাছ থেকে ১৭ পিস, ফারুকের কাছ থেকে ১৫ পিস এবং জরেজ ওরফে ভুট্টুর কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা আলামত তারাগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা