November 6, 2026, 10:16 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

হাড়িয়ারকুঠিতে মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৭ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাগঞ্জ উপজেলার ডাঙ্গীরহাট সরকারপাড়া এলাকার মো. শামসুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮), উজিয়াল এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে মো. মইদুল ইসলাম (৩২) এবং হাড়িয়ারকুঠি সরদারপাড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে মো. সাহেব আলী (৩৫)।

মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে সাইফুল ইসলাম ও মইদুল ইসলামকে তিন মাস করে এবং সাহেব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম।

ইউএনও মোনাব্বর হোসেন বলেন,মাদক একটি সামাজিক অভিশাপ। মাদকের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা