November 5, 2026, 9:46 am
শিরোনাম:
পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব তারাগঞ্জে একমাত্র জিপিএ-৫ পেয়েছে মন্দ্রিরা রানী মেয়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন সাংবাদিক সুয়েজ তারাগঞ্জে জাতীয় যুবদিবস উদযাপন সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল পর্যন্ত দাবিবিহীন দলিল ধ্বংসের উদ্যোগ, সংগ্রহে সময় এক মাস

তারাগঞ্জে পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

Reporter Name

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত পল্টন ট্র্যাজেডির বিচার ও ওই ঘটনায় নিহতদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস পালানোর ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানুষ হত্যা ও গণতন্ত্র হত্যার ইতিহাস।’ তাঁরা অভিযোগ করেন, অতীতের রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করা না গেলে দেশে ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।

এ সময় বক্তারা জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ২৮ অক্টোবরের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে তারাগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা