রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর ইউনিয়ন পর্যায়ে দল গঠনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পেজে প্রকাশিত তথ্য থেকে এ সময়সূচি জানা গেছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর মমিনপুর ইউনিয়নের খোকারসেরচড়া মাঠে দল গঠনের কার্যক্রম শুরু হবে। এরপর ২৮ অক্টোবর চন্দনপাট ইউনিয়নের মাটিয়াপাড়া মাঠে, ২৯ অক্টোবর সদ্যপুষ্করিণী ইউনিয়নের পালিচড়া স্টেডিয়ামে এবং ৩১ অক্টোবর হরিদেবপুর ইউনিয়নের রতিবামপুর মাঠে কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ভেন্যুতে সকাল ৯টা থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হবে কারাতে, মার্শাল আর্ট, দাবা, টেবিল টেনিস, সাঁতার, অ্যাথলেটিকস ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম।
‘ক্রীড়া হলে নেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন, রংপুর সদর, রংপুর।
আয়োজন সংক্রান্ত প্রয়োজনে ০১৭১২-১৭২১৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তথ্যসূত্র: রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পেজে প্রকাশিত সময়সূচি।