তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী শাকিল খান।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সাত্তারসহ স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।