November 6, 2026, 11:16 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে ৬৫ পূজামণ্ডপে ৩৯ টন চাল বিতরণ করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

Reporter Name

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৬৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ৩৯ টন চাল বিতরণ করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। একই দিনে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে আরও ৯০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেনের সভাপিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র (ডিও লেটার) তুলে দেন সংসদ সদস্য।

উপজেলা সূত্রে জানা গেছে, চলতি বছর তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি বা ৩৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি এই বরাদ্দের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে সহায়তা করা হবে।

এদিকে, চাল বিতরণ অনুষ্ঠানের আগে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ৯০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান তহবিল থেকে পাঁচজনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আটজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা দেওয়া হয়।

অনুদান ও চাল বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ধর্মীয় উৎসব উদযাপনে সরকারি সহায়তা এবং অসহায় মানুষের জন্য আর্থিক অনুদান তাঁদের প্রয়োজন মেটাতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক,সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি বরাদ্দের চাল বিতরণ এবং অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা