November 5, 2026, 10:17 am
শিরোনাম:
পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব তারাগঞ্জে একমাত্র জিপিএ-৫ পেয়েছে মন্দ্রিরা রানী মেয়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন সাংবাদিক সুয়েজ তারাগঞ্জে জাতীয় যুবদিবস উদযাপন সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল পর্যন্ত দাবিবিহীন দলিল ধ্বংসের উদ্যোগ, সংগ্রহে সময় এক মাস

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, সংশোধনের পর হলো ১,৯৬৩ টাকা

Reporter Name

মাগুরা প্রতিনিধি:মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা! এমন অস্বাভাবিক বিল দেখে হতবাক হয়ে পড়েন মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলেয়া খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস থেকে সেপ্টেম্বর মাসের ওই বিলটি ইস্যু করা হয়। বিলের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ এবং ৮ সেপ্টেম্বর ৩৯৫—অর্থাৎ এক মাসে ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।

কিন্তু ২৩৫ ইউনিটের বিপরীতে ডিমান্ড চার্জ দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ হয়ে বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা।

বিষয়টি জানাজানি হলে আড়পাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বিল সংশোধন করে। পরে প্রকৃত বিল নির্ধারণ করা হয় ১ হাজার ৯৬৩ টাকা, যা পরিশোধ করেছেন আলেয়া খাতুন।

আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম জানান, কম্পিউটারে বিল তৈরির সময় কর্মীদের টাইপিং ভুলে এমনটি হয়েছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা