November 5, 2026, 10:13 am
শিরোনাম:
পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব তারাগঞ্জে একমাত্র জিপিএ-৫ পেয়েছে মন্দ্রিরা রানী মেয়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন সাংবাদিক সুয়েজ তারাগঞ্জে জাতীয় যুবদিবস উদযাপন সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল পর্যন্ত দাবিবিহীন দলিল ধ্বংসের উদ্যোগ, সংগ্রহে সময় এক মাস

তারাগঞ্জে জুয়া খেলায় দুইজনের ১০ দিনের কারাদণ্ড

Reporter Name

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে জুয়া প্রতিরোধ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার অপরাধে দুই ব্যক্তিকে ১০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নের সেরমস্ত এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সেরমস্ত ভবানীগঞ্জ এলাকার মৃত আমির আলীর ছেলে মো. মন্জুরুল ইসলাম (৪৫) এবং সেরমস্ত খিয়ারপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. সাদিকুল ইসলাম।মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। অভিযানে তারাগঞ্জ থানার এসআই মো. ফয়সাল রেজা প্রসিকিউশন দাখিল করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোনাববর হোসেন বলেন,জুয়া সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। জুয়া ও মাদকের মতো অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ জুয়া খেললে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জুয়া প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণকে এ ধরনের অপরাধের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা