বদরগঞ্জ প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার চিকলী নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।
বদরগঞ্জ থানা পুলিশ জানায়, নদীতে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ফরেনসিক বিভাগ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
বদরগঞ্জ থানা পুলিশ আরও জানিয়েছে, ওই নারীর পরিচয় বা নিখোঁজ সংক্রান্ত কোনো তথ্য কারও জানা থাকলে বদরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।