September 21, 2026, 9:25 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

তারাগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পর্দা নামল, বিজয়ীদের হাতে পুরস্কার

Reporter Name

 

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, তারাগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনুর রহমান (শাহিন)।

সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলারও প্রয়োজন রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।” তিনি বলেন, “বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। বিদ্যালয় পর্যায় থেকেই তাদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে হবে এবং প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করতে হবে।”

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে ইউএনও বলেন, “শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যাতে প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের মেধা, মনন ও প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এভাবেই বিদ্যালয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।”

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনুর রহমান (শাহিন), উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, আয়োজক কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা