September 21, 2026, 7:24 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে রবিউলের ৪ মাসের কারাদণ্ড

Reporter Name

 

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে মো: রবিউল ইসলাম রবি (৩৬) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার ইকরচালী ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত মো: রবিউল ইসলাম রবি ইকরচালী ইউনিয়নের কাচনা হাজিপাড়া এলাকার মো: মোবারক হোসেনের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনাকালে গাঁজা সেবনের দায়ে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার এসআই মো: শামসুল আলম প্রসিকিউশন দাখিল করেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোনাব্বর হোসেন বলেন,মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত তারাগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় মাদক সেবনের প্রবণতা কমাতে প্রশাসনের নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

এক স্থানীয় বাসিন্দা বলেন,মাদকের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হলে সাধারণ মানুষ নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারবেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকায় আমরা সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা