September 20, 2026, 7:33 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

তারাগঞ্জে ৬ বছরের শিশুকে পাড়াতো চাচার ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Reporter Name

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে পদ্মফুল এনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে ৬ বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পাড়াতো চাচার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হাতগোপার বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।
অভিযুক্ত শামিনুর (২২) একই গ্রামের শাহজামাল আলী ওরফে গ্যাদার ছেলে। ভুক্তভোগী শিশুটি ওই এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় শামিনুর পদ্মফুল এনে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে বাড়ির কাছের হাতগোপার বিলের পাড়ে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে পরিবারের অভিযোগ।পরে ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যায় বলে দাবি পরিবারের।

ঘটনার পর শিশুটি অসুস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে শিশুটি ঘটনার কথা জানায়।

পরে শিশুটির বাবা তাকে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

তারাগঞ্জ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য জানানো সম্ভব নয়।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা