September 20, 2026, 10:05 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

Reporter Name

 

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে মো. আব্দুস সালাম (২৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৭টা ৫ মিনিটে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ দণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সয়ার হাজিরহাট কলেজপাড়া এলাকার মো. আনিছুল ইসলামের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনাকালে আব্দুস সালামকে গাঁজা সেবনের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার এএসআই নুরে আলম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা