September 21, 2026, 5:15 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

মমিনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভোরের আগুনে সবকিছু হারালেন বিধবা নারী

Reporter Name

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বড়মাটুকপুর দক্ষিণপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোছা. উম্মে কুলছুম নামে এক বিধবা নারীর বসতবাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা ধান-চাল, হাঁস-মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্যব্যবহার্য সবকিছুই পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যে বিধবা উম্মে কুলছুমের তিনটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিধবা নারীর ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া বসতভিটার দিকে তাকিয়ে নির্বাক হয়ে পড়েছেন উম্মে কুলছুম। সর্বস্ব হারিয়ে তিনি অনেকটা পাগলপ্রায়। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। তার ছেলে ও পুত্রবধূ ঢাকায় থাকেন।

স্থানীয়দের ধারণা, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মমিনপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন,উম্মে কুলছুম একজন অসহায় বিধবা নারী। তিনি একাই বাড়িতে থাকতেন। আগুনে তার হাঁস-মুরগি, ধান, চালসহ ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। এখন তিনি একেবারে নিঃস্ব।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে অসহায় এই বিধবা নারীর পাশে দাঁড়ানো জরুরি। সমাজের বিত্তবান ও সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি তার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা উম্মে কুলছুম বর্তমানে মাথা গোঁজার ঠাঁই ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ চরম সংকটে রয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা দ্রুত তার পাশে দাঁড়িয়ে পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা