November 7, 2026, 1:41 pm
শিরোনাম:
গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন পাবে প্রায় ৬১৬ কোটি টাকা

Reporter Name

২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন পাবে প্রায় ৬১৬ কোটি টাকা…

স্পোর্টস ডেস্ক:ফুটবলের শ্রেষ্ঠ আসর ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি আসরে পারফরম্যান্সভিত্তিক মোট ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৬৫৫ মিলিয়ন ডলার) পুরস্কার হিসেবে বিতরণ করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,০৮৩ কোটি টাকা।

ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৬ কোটি টাকা। রানার্স-আপ দলের জন্য বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩২ কোটি টাকা)।

এছাড়া কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলগুলো পাবে ১ কোটি ৯০ লাখ ডলার, শেষ ষোলো নিশ্চিত করা দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার, শেষ ৩২-এ থাকা দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার, আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলও পাবে ৯০ লাখ মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের ইতিহাসে এই বিশাল প্রাইজমানি শুধু প্রতিযোগিতার মর্যাদাই বাড়ায়নি, বরং অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে ২০২৬ বিশ্বকাপ শুধু সেরা দলের মুকুট জয়ের লড়াই নয়, এটি কোটি কোটি ডলারের এক মহারণও বটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা