November 6, 2026, 11:42 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

শ্যামপুরে রেললাইনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name

রংপুর প্রতিনিধি:রংপুরের শ্যামপুরে রেললাইনে কাটা পড়ে মাহমুদুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্যামপুর রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ গজ পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল ইসলাম রংপুর সদর উপজেলার ৪ নম্বর সদ্যপুস্করিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেশবপুর বানিয়াপাড়া এলাকার সুলতান মিয়ার দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে মাহমুদুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে তার পরিচয় নিশ্চিত করেন।

পরে খবর পেয়ে  রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কীভাবে ওই যুবক রেললাইনে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা