
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্যামপুর রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ গজ পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম রংপুর সদর উপজেলার ৪ নম্বর সদ্যপুস্করিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেশবপুর বানিয়াপাড়া এলাকার সুলতান মিয়ার দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রেললাইনের পাশে মাহমুদুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে তার পরিচয় নিশ্চিত করেন।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কীভাবে ওই যুবক রেললাইনে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।