September 22, 2026, 9:13 am
শিরোনাম:
বদরগঞ্জে স্বামী-শাশুড়ির হাতে গৃহবধূ খুন রংপুরে কাবাডির লড়াইয়ে তারাগঞ্জ থানার জয় দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর

২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন পাবে প্রায় ৬১৬ কোটি টাকা

Reporter Name

২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন পাবে প্রায় ৬১৬ কোটি টাকা…

স্পোর্টস ডেস্ক:ফুটবলের শ্রেষ্ঠ আসর ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি আসরে পারফরম্যান্সভিত্তিক মোট ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৬৫৫ মিলিয়ন ডলার) পুরস্কার হিসেবে বিতরণ করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,০৮৩ কোটি টাকা।

ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৬ কোটি টাকা। রানার্স-আপ দলের জন্য বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৬ কোটি টাকা। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩২ কোটি টাকা)

এছাড়া কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলগুলো পাবে ১ কোটি ৯০ লাখ ডলার, শেষ ষোলো নিশ্চিত করা দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার, শেষ ৩২-এ থাকা দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার, আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলও পাবে ৯০ লাখ মার্কিন ডলার

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের ইতিহাসে এই বিশাল প্রাইজমানি শুধু প্রতিযোগিতার মর্যাদাই বাড়ায়নি, বরং অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে ২০২৬ বিশ্বকাপ শুধু সেরা দলের মুকুট জয়ের লড়াই নয়, এটি কোটি কোটি ডলারের এক মহারণও বটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা