নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ (রংপুর):রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও জাতীয় প্রকল্প পরিচালক (এডিসিবি-৩) মো. আনোয়ার ইমাম।
রোববার (২ নভেম্বর) বিকেলে তিনি ইউনিয়ন পরিষদটি পরিদর্শন করেন। এ সময় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কুমারেশ রায় এবং পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে যুগ্মসচিব ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খুঁটিনাটি দিক ঘুরে দেখেন। পাশাপাশি পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও সেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।