November 6, 2026, 10:52 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিনির্দেশবহির্ভূত সার পরিবহনের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

বৃহস্হপতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরিচালিত অভিযানে বিনির্দেশবহির্ভূত সার পরিবহনের দায়ে শ্রী কনক কুমার দত্ত (৫৭), পিতা শ্রী কৃষ্ণ কুমার দত্ত, থানাপাড়া, তারাগঞ্জ, রংপুরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে পরিবহন করা ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং তারাগঞ্জ থানা-পুলিশের একটি দল।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেন,একটি তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, এখানে বিনির্দেশবহির্ভূত সারের একটি চালান পরিবহন করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করি এবং একজনকে আইনের আওতায় নিয়ে আসি। অবৈধ সব কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সার ব্যবস্থাপনায় অনিয়ম, অবৈধ মজুত ও পরিবহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা