November 6, 2026, 10:45 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হলেন মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী

Reporter Name

 

​আসাদুজ্জামান টিটু, রংপুর:জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদোন্নতি পেয়ে দলটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন মো. মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী।

গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি নিজ উপজেলা জাতীয় পার্টির মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও রংপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

তার এই পদোন্নতিতে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে দলের শীর্ষ নেতৃত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা