November 6, 2026, 11:20 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা

Reporter Name

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজার ও হাতিবান্ধা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি মামলায় মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের রাস্তা-সংলগ্ন প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারার উপধারা (৪) অনুযায়ী চারজন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হাড়িয়ারকুটি ইউনিয়নের হাতিবান্ধা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. মোস্তাকিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার আসমা উল হুসনা বলেন , “জনস্বার্থ রক্ষা, আইন অমান্য করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রচলিত আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন কিংবা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করার কোনো সুযোগ নেই। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধ স্থাপনা ও আইনবহির্ভূত কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা