নিজস্ব প্রতিবেদক:মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে এ নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে অংশ নেওয়ার একটি ভিডিও তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে অস্ত্র উঁচিয়ে অভিযানে অংশ নিতে দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। একজন প্রতিমন্ত্রীর এ ধরনের অভিযানে অস্ত্র হাতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে সরকার-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।