November 6, 2026, 12:12 pm
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, মাদকবিরোধী অভিযানে কঠোর প্রশাসন

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে ছয় মাস করে এবং অপর দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তারাগঞ্জের অনন্তপুর দক্ষিণপাড়ার মো. ফেরদৌসের ছেলে গোলাম রব্বানী (২৭), অনন্তপুর বড়বাড়ী এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ (৪৮), কুর্শা ডাঙ্গাপাড়া এলাকার মৃত মাহাতাবের ছেলে আপেল (৩০) এবং জদ্দিপাড়া এলাকার আমছার আলীর ছেলে লাল মিয়া (২৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মোনাব্বর হোসেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের পরিদর্শক এস.এম. এলতাস উদ্দিন ও উপপরিদর্শক মো. তাহমুদার রহমান প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে অধিদপ্তরের একটি দল সার্বিক সহযোগিতা করে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে ইউএনও মো:মোনাব্বর হোসেন বলেন,তারাগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন, কয়েক দিনে বেশ কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা বরাবরই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক সেবন ও অপব্যবহার প্রতিরোধে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা