November 6, 2026, 10:52 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

রংপুরে সাঁড়াশি অভিযানে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

Reporter Name

রংপুর প্রতিনিধি:রংপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে চোরাই ৯টি মোটরসাইকেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রংপুর নগরীর কাচারী বাজারসহ জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিঠাপুকুর উপজেলার কয়ারমারী এলাকার মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জ উপজেলার শাহাপাড়া হাজীপাড়া এলাকার হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯), বদরগঞ্জ উপজেলার কুতুবপুর বালুয়াপাড়া এলাকার ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী যাদুনগর এলাকার রমজান আলী (১৯)।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চোরাই মোটরসাইকেল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় কোতয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আরপিএমপি জানিয়েছে, অপরাধ দমন, চোরাই মালামাল উদ্ধার, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা