
বুধবার (৭ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাগঞ্জ উপজেলার ডাঙ্গীরহাট সরকারপাড়া এলাকার মো. শামসুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮), উজিয়াল এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে মো. মইদুল ইসলাম (৩২) এবং হাড়িয়ারকুঠি সরদারপাড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে মো. সাহেব আলী (৩৫)।
মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে সাইফুল ইসলাম ও মইদুল ইসলামকে তিন মাস করে এবং সাহেব আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম।
ইউএনও মোনাব্বর হোসেন বলেন,মাদক একটি সামাজিক অভিশাপ। মাদকের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।