November 6, 2026, 10:56 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

রংপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Reporter Name

রংপুর প্রতিনিধি:রংপুর নগরীর সিওবাজার এলাকায় ভাড়া বাসা থেকে বিউটি বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত বিউটি বেগম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাবুল ব্যাপারীর মেয়ে। প্রায় সাত বছর আগে মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। বিউটি বেগম নগরীর ধাপ এলাকার একটি প্যাথলজি ল্যাবে কর্মরত ছিলেন।

নিহতের ভাতিজা রিয়াদ মাহমুদ জানান, তার ফুফা মিজানুর রহমান ফোন করে বিউটি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান। খবর পেয়ে তিনি ভাড়া বাসায় গিয়ে দেখেন, দরজা বন্ধ এবং ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে বিউটির ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তার হাঁটু মেঝেতে লাগানো অবস্থায় ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিউটি ও তার স্বামীর মধ্যে ঝগড়া চলছিল। দুপুরের পর বাসা থেকে আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্বজনরা বাসায় গিয়ে বিউটির মরদেহ দেখতে পান।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা