November 6, 2026, 11:58 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

মাপে কম, জরিমানা ৩০ হাজার: তারাগঞ্জে মিনি পাম্পে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name

রংপুর প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে ভোক্তাদের মাপে কম দেওয়ার অভিযোগে একটি মিনি পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে ‘মা লক্ষী মিনি পাম্প’-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কমল রায় (পিতা—খগেন্দ্র নাথ রায়)কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে একই আইনের ৪৬ ধারায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে বিএসটিআই, রংপুর এবং তারাগঞ্জ থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, “ভোক্তাদের মাপে কম দেওয়াও এক ধরনের প্রতারণা। যেহেতু ভোক্তাদের মাপে কম দেওয়া হয়েছে, তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে। জনগণের কল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ অভিযানে ভোক্তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি ওজন ও পরিমাপে কারচুপি বন্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা