November 7, 2026, 11:28 am
শিরোনাম:
গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, আজ থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

তারাগঞ্জে নতুন ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় আজ

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মো: ইজার উদ্দিনের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায়।

গত ১ অক্টোবর ২০২৬ তারিখে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: ইজার উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচয় ও মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন তিনি।

শনিবার বাদ মাগরিব তারাগঞ্জ থানায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সাংবাদিকরা তারাগঞ্জের বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের বিষয়েও মতামত দিতে পারেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)। তিনি জানান, নতুন ওসির সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচয় ও মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। এতে তারাগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সকল সাংবাদিককে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা