November 6, 2026, 10:23 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

ডিসের দোকানে ইয়াবার কারবার, ৩২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

Reporter Name

শফিউল মন্ডল (রংপুর):রংপুরে মাদকবিরোধী অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি (সদর) থানা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে সদর উপজেলার সদ্যপুস্কুরনী ইউনিয়নের কাটাবাড়ি মিলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাটাবাড়ি মিলবাজার এলাকার মো: তৈয়ব আলীর ছেলে মো: আব্দুর রহমান (৩০) এবং কাটাবাড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো: আবু মুসা (৪০)।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত কাটাবাড়ি মিলবাজারে আব্দুর রহমানের ডিস সাপ্লাইয়ের দোকানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনকে আটক করে দেহ তল্লাশি করা হলে আব্দুর রহমানের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এর ওজন ২.০৫ গ্রাম।

অন্যদিকে আবু মুসার পরিহিত শার্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো আরও ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের নথি অনুযায়ী, এর ওজন ১.০৭ গ্রাম। সব মিলিয়ে ৩২ পিস ইয়াবার মোট ওজন ৩.১২ গ্রাম। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মো: শাহজাহান কবির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা করেছেন। মামলা নম্বর-০২, তারিখ ২ অক্টোবর ২০২৬।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা