ঘটনাটি ঘটেছে মমিনপুর হাটের ছাগল হাটির পাশে হাসানের গোডাউনের সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাটে ব্যস্ততার সুযোগ নিয়ে ওই ব্যক্তি কৌশলে সাইকেলটি নিয়ে সটকে পড়েন। ঘটনার একটি ভিডিও ফুটেজও পাওয়া গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় চোরকে শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন হাট ইজারাদার ও সাইকেলের মালিক।
চোরকে শনাক্ত করে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
কারও কাছে ওই ব্যক্তির পরিচয় বা অবস্থান সম্পর্কে তথ্য থাকলে হাট ইজারাদার অথবা সাইকেলের মালিকের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।