November 6, 2026, 11:57 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাকের প্রশিক্ষণ

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দুর্যোগের প্রস্তুতি, জরুরি সাড়াদান ও সমন্বয় কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির (ডিআরএমপি) উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে দুইদিনের প্রশিক্ষণের সমাপ্তি হয়। এতে যাত্রাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষণে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগের আগে প্রস্তুতি, জরুরি সাড়াদান, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা ও দায়িত্ব, দুর্যোগকালীন সমন্বয় এবং ঝুঁকি ও সক্ষমতা চিহ্নিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ব্র্যাকের ডিআরএমপির (আরএম) রেদওয়ানুজ্জামান চৌধুরী ও রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার একেএম জাহেদুল ইসলাম। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে আসা ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট তুষার চক্রবর্তী।

আয়োজকেরা বলেন, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে কমিটির সদস্যদের জ্ঞান ও দক্ষতা বাড়ার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সমন্বয় সক্ষমতা বাড়বে। এতে দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে স্থানীয় নেতৃত্ব আরও কার্যকর হবে।

ব্র্যাকের ডিআরএমপির (আরএম) রেদওয়ানুজ্জামান চৌধুরী বলেন, ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি স্থানীয় সরকার, কমিউনিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুত ও সহনশীল সমাজ গঠনে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা