November 6, 2026, 11:23 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

৭০ পিস ট্যাপেন্টাডলসহ সৈয়দপুরে যুবক গ্রেপ্তার

Reporter Name

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ সনু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআই আব্দুল মমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে সনুকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সনু সৈয়দপুর থানার নতুন বাজার সুরকি মহল্লার বাসিন্দা। তিনি ইসরায়েলের ছেলে।

সৈয়দপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা