September 22, 2026, 8:56 am
শিরোনাম:
বদরগঞ্জে স্বামী-শাশুড়ির হাতে গৃহবধূ খুন রংপুরে কাবাডির লড়াইয়ে তারাগঞ্জ থানার জয় দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর

গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

রংপুর প্রতিনিধি:দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে গ্রাম আদালতের সালিশ বৈঠকের মাধ্যমে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুরের মমিনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে দুই পক্ষের দীর্ঘ শুনানি শেষে পারস্পরিক সম্মতিতে বিরোধটির শান্তিপূর্ণ নিষ্পত্তি করা হয়।

জানা গেছে, রংপুরের হাড়িয়ারকুঠি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নয়ামিয়া মন্ডলের সঙ্গে মমিনপুর ইউনিয়নের বদরুল ইসলাম (নয়া)-এর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য বদরুল ইসলাম (নয়া) বাদী হয়ে মমিনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রাম আদালত বিবাদী নয়ামিয়া মন্ডলের কাছে নোটিশ পাঠায়। পরে উভয় পক্ষের উপস্থিতিতে দুই কর্মদিবস ধরে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট বিষয় ও কাগজপত্র পর্যালোচনা করে শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা হয়।

সালিশ বৈঠকে গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত মমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। তাকে সহযোগিতা করেন সাবেক ইউপি সদস্য ও মমিনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম (রাজু), ইউপি সদস্য ইউনুস আলী এবং হিসাব সহকারী শরিফুল ইসলাম।

এ সময় উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সাংবাদিক শফিউল মন্ডল, মো. একাব্বর আলী, বাপ্পা চৌধুরী, ছামিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ায় উভয় পক্ষ ও উপস্থিত স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, এ সমঝোতার মাধ্যমে এলাকায় পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা