September 20, 2026, 3:24 am
শিরোনাম:
ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা তারাগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ গেল কুলসুমের

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:‘সাংবাদিক সমাজের দর্পণ বা আয়না। সেই আয়নায় প্রকৃত প্রতিচ্ছবি তখনই প্রতিফলিত হবে, যখন সংবাদে সত্য ও বাস্তবতা তুলে ধরা হবে।’—এমন মন্তব্য করে সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজের নানা অসংগতি, অনিয়ম, মানুষের দুর্ভোগ ও সম্ভাবনার চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমে উঠে আসে। সাংবাদিকরা জনগণের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, একটি সংবাদ মানুষের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবার তথ্য যাচাই ছাড়া প্রকাশিত ভুল বা অসত্য সংবাদ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া জরুরি।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বলেন, তারাগঞ্জের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জনগণের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা জরুরি।

সাংবাদিকরা আরও বলেন, কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের পক্ষে-বিপক্ষে নয়; জনগণের স্বার্থ ও সত্য তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। স্থানীয় পর্যায়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিদ্যুৎ, বাজারব্যবস্থা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়মিতভাবে সংবাদে উঠে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে।

মতবিনিময় সভায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, বাজারব্যবস্থা ও জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা তাদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা