November 6, 2026, 12:32 pm
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

চলন্ত যান থেকে মোবাইল ছিনতাই: কমলা গেঞ্জি পরা ব্যক্তির সন্ধানে পুলিশ

Reporter Name

বিশেষ প্রতিনিধি:সৈয়দপুর ও তারাগঞ্জ থানা এলাকায় চলন্ত মোটরসাইকেল, বাস ও অটোরিকশা থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে মশিউর রহমান লাল নামে এক ব্যক্তিকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর থানার রানীরবন্দর এলাকায় বলে জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবিতে প্রদর্শিত কমলা রঙের গেঞ্জি পরিহিত ব্যক্তিকে কোথাও দেখা গেলে নিজে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে দ্রুত তারাগঞ্জ থানা অথবা সৈয়দপুর থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক বা ধাওয়া করতে গিয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে তার অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তারাগঞ্জ ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা