September 22, 2026, 8:15 am
শিরোনাম:
বদরগঞ্জে স্বামী-শাশুড়ির হাতে গৃহবধূ খুন রংপুরে কাবাডির লড়াইয়ে তারাগঞ্জ থানার জয় দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর

চট্টগ্রামে ২ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ; চারদিনেও মেলেনি সন্ধান

Reporter Name


বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দারুল আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত চারদিন ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

‎নিখোঁজ দুই ছাত্র হলো—হাবিবুল করিম সিয়াম (১৫) ও মোবারক হোসেন (১৫)।

‎পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস না মেলায় পরদিন বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন নিখোঁজ হাবিবের বাবা।

‎নিখোঁজ হাবিবুল করিম সিয়াম তাহেরাবাদ আবাসিক আতুরার ডিপো এলাকার সজরুল করিমের ছেলে এবং মোবারক হোসেন রুপবাত এলাকার মনির উদ্দিনের ছেলে।

‎এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাইজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।

‎নিখোঁজ দুই কিশোরের দ্রুত সন্ধানে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার।


‎কোনো হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে ০১৮২০-৪০৬৫৪১ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ হতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা