November 6, 2026, 12:28 pm
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

চট্টগ্রামে ২ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ; চারদিনেও মেলেনি সন্ধান

Reporter Name

‎
‎বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দারুল আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত চারদিন ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
‎
‎নিখোঁজ দুই ছাত্র হলো—হাবিবুল করিম সিয়াম (১৫) ও মোবারক হোসেন (১৫)।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস না মেলায় পরদিন বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন নিখোঁজ হাবিবের বাবা।
‎
‎নিখোঁজ হাবিবুল করিম সিয়াম তাহেরাবাদ আবাসিক আতুরার ডিপো এলাকার সজরুল করিমের ছেলে এবং মোবারক হোসেন রুপবাত এলাকার মনির উদ্দিনের ছেলে।
‎
‎এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাইজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।
‎
‎নিখোঁজ দুই কিশোরের দ্রুত সন্ধানে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার।
‎
‎
‎কোনো হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে ০১৮২০-৪০৬৫৪১ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ হতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা