November 6, 2026, 12:31 pm
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে চুরি ৪ মিটার, ফেরতের শর্ত ৫ হাজার টাকা—গায়ে লেখা চোরের মোবাইল নম্বর!

Reporter Name

 

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে এক রাতেই চারটি বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া একটি মিটারের গায়ে মোবাইল নম্বর লিখে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ভীমপুর মেডিকেল মোড় এলাকায় সাদিকুলের ধান ভাঙা মেইলের বৈদ্যুতিক মিটার চুরি হয়। একই রাতে খোদ্দ বেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটো গাড়ির ব্যাটারি চার্জিং স্টেশনের মিটারও চুরি করা হয়।এছাড়া একই এলাকায় তারিকুল ও মইনুলের আরও দুটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে বলে জানা গেছে। ফলে একই রাতে মোট চারটি মিটার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মাহে আলম বলেন, “একই রাতে চারটি মিটারের সঙ্গে আমার মিটারও চুরি হয়। পরে চুরি হওয়া মিটারের গায়ে লেখা(০১৯০২৬৫৯১০৭) নম্বরে ফোন করলে মিটার ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর তারাগঞ্জ থানায় একটি জিডি করেছি।”

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, একই রাতে একাধিক মিটার চুরির ঘটনা সাধারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা দ্রুত তদন্তের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এক রাতে ৪ মিটার চুরি—মিটারের গায়ে নম্বর লিখে ৫ হাজার টাকা দাবি! ঘটনাটি এখন স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা