September 20, 2026, 3:22 am
শিরোনাম:
ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা তারাগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ গেল কুলসুমের

তারাগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল, শিরোপা সৈয়দপুরের

Reporter Name

 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রংপুরের তারাগঞ্জে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে নীলফামারীর কচুকাটা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর ফুটবল একাডেমি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধেই একটি গোল করে এগিয়ে যায় সৈয়দপুর একাডেমি। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণে ওঠে কচুকাটা। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি দলটি।

ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র পাঁচ মিনিট আগে পাল্টা আক্রমণ থেকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে সৈয়দপুর ফুটবল একাডেমি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে দলটি।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৮-এর সংসদ সদস্য শাকিলা ফারজানা। টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে তরুণদের ফিরিয়ে আনার পাশাপাশি এ ধরনের আয়োজন মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা