September 21, 2026, 9:23 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

পাগলাপীর স্কুল ও কলেজের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

Reporter Name

 রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর স্কুল ও কলেজের নবনির্বাচিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়।

নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল গণি। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন বদরুল আলম, অভিভাবক সদস্য সামছুল আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জয়নাল আবেদিন।

জানা গেছে, গত ২৪ আগস্ট দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পাগলাপীর স্কুল ও কলেজের এডহক কমিটির অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পরিচিতি সভার মাধ্যমে কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গণি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

এদিকে, নতুন এডহক কমিটি গঠন নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। তারা এ কমিটিকে ‘গুপ্ত কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বৃহস্পতিবার পাগলাপীর স্কুল ও কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

একদিকে নতুন এডহক কমিটির দায়িত্ব গ্রহণ, অন্যদিকে কমিটি বাতিলের দাবিতে বিএনপির অবস্থান—দুই ঘটনাকে ঘিরে পাগলাপীর স্কুল ও কলেজে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা