September 20, 2026, 7:29 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

বদরগঞ্জে মাদকবিরোধী অভিযান, খোরশেদ নামে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

Reporter Name

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের বদরগঞ্জ পৌরশহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক খোরশেদ আলমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন আদালত পরিচালনা করেন। শুনানি শেষে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, বদরগঞ্জ পৌরশহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা