September 21, 2026, 5:15 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

তারাগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় প্রাণ গেল সাজ্জাদের, আহত ২

Reporter Name

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে সাজ্জাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার ঘনিরামপুর মুড়ির মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় ঘনিরামপুর মুড়ির মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।

নিহত সাজ্জাদ হোসেন তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বৈরাগীরডাঙ্গা গ্রামের শাহাদাত হোসেন (বরিজের) ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত কাল্টু ও লিটনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা