September 21, 2026, 5:15 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

এনটিআরসিএ নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিই দেবে শিক্ষক নিয়োগ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসিএর কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, এনটিআরসিএ কেবল শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নপত্র দেওয়ার দায়িত্ব পালন করবে। ২০১৫ সালের পর থেকে চালু থাকা নিয়োগ সুপারিশের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধন করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন প্রার্থী নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে স্বউদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সভায় বলা হয়, ২০১৫ সালের পর এনটিআরসিএর নিয়োগ সুপারিশ কার্যক্রমকে ঘিরে বিভিন্ন জটিলতা, মামলা ও অচলাবস্থা তৈরি হয়েছে। এসব সমস্যা নিরসনে আগের ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রথম এক দশক এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষক নিয়োগের সুপারিশ দেওয়া শুরু করে। এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা