September 21, 2026, 7:10 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং যুগোপযোগী শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।

সভায় উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত পাঠদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোনাববর হোসেন বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের দেশপ্রেমিক, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি শিক্ষকদের আন্তরিকতা, জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জি।

এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা