September 20, 2026, 6:41 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

“জনগণের অধিকারই হবে অগ্রাধিকার”—মমিনপুরে চেয়ারম্যান পদে লড়বেন প্রদীপ চন্দ্র রায়

Reporter Name

রংপুর প্রতিনিধি:রংপুর সদর উপজেলার ১ নম্বর মমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান ও তরুণ সমাজসেবী ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায়।স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে তিনি ইউনিয়নবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন।

প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করে প্রদীপ চন্দ্র রায় বলেন,চেয়ারম্যান মানেই দুর্নীতি—জনগণের মনে গড়ে ওঠা এই ধারণা পুরোপুরি বদলাতে চাই। জনপ্রতিনিধি মানে জনগণের সেবক, ক্ষমতার অপব্যবহারকারী নয়।

তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়; সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার ও সরকারি সেবা থেকে বঞ্চিত করাও দুর্নীতির শামিল। দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।

প্রদীপ চন্দ্র রায়ের ভাষ্য,আমি জনগণের পাশে থেকে তাদের সমস্যা শুনতে চাই, সমাধানে কাজ করতে চাই। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে মমিনপুর ইউনিয়নকে একটি স্বচ্ছ, আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।

বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়, তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শুনে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।পাশাপাশি উক্ত ইউনিয়নের পথে-প্রান্তে,মাঠে-ঘাটে শিশু কিশোরদের বিভিন্ন খেলাধুলার উপকরণ উপহার হিসেবে প্রদান করে যাচ্ছেন।স্থানীয়দের একাংশ তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে প্রদীপ চন্দ্র রায় বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মাধ্যমে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা