November 6, 2026, 11:56 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

সময় বাড়ল ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে;২৮ জুলাই পর্যন্ত আবেদন, ৩০ জুলাই প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

Reporter Name

স্টাফ রিপোর্টার :ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর। একই সঙ্গে নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লিখিত পরীক্ষা বাতিলসহ একাধিক জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ ও পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ কারণে যোগ্য ও দক্ষ তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ নিশ্চিত করতে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া নতুন ও পুরোনো সব আবেদন যাচাই-বাছাই, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, যেসব স্থানে পরীক্ষা চলমান রয়েছে, সেখানে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা চালিয়ে যাওয়া বা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে বর্তমানে পরীক্ষা গ্রহণ করা হলে নতুন আবেদনকারীদের জন্য পরবর্তীতে পৃথক পরীক্ষা নিতে হবে। আর একসঙ্গে পরীক্ষা নিতে চাইলে বর্তমান পরীক্ষা স্থগিত রেখে নতুন ও পুরোনো সব আবেদনকারীর জন্য একই সময়ে পরীক্ষা আয়োজন করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। নির্দেশিকায় উল্লেখিত নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্র্যাকটিক্যাল, মৌখিক পরীক্ষা ও জিপিএ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সব নিয়োগ কমিটির সভাপতি, সদস্য-সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা